গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Jalpaiguri সংবিধানকে বাঁচাতে হবে যেকোনও মূল্যে: মুখ্যমন্ত্রী

    সংবিধানকে বাঁচাতে হবে যেকোনও মূল্যে: মুখ্যমন্ত্রী

    0
    415
    ছবি সৌজন্যে :ফেসবুক
    সংবিধানকে বাঁচাতে হবে যেকোনও মূল্যে। কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, সদ্য নিযুক্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন গণতন্ত্র, সংবিধান, বিচারব্যবস্থাকে বাঁচাতে হবে। বিচারব্যবস্থার জন্য সবকিছু করতে প্রস্তুত তাঁর সরকার।
    যে করেই হোক সংবিধানকে বাঁচাতে হবে। কেন্দ্র আপত্তি তুললেও এরাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি হয়েছে। ল অ্যাকাডেমি তৈরি হয়েছে।