গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk শেয়ার বাজারে সর্বকালীন রেকর্ড

    শেয়ার বাজারে সর্বকালীন রেকর্ড

    0
    191
    All time record in the stock market
    All time record in the stock market
    লোকসভা ভোটের মধ্যেই সর্বকালীন রেকর্ড শেয়ার বাজারে। ভোট চলাকালীন বারবার পতনের সম্মুখীন হয়েছে শেয়ার বাজার। এহেন পরিস্থিতিতে বৃহস্পতিবার দিনের শেষে ১ হাজার ১৯৬ পয়েন্ট বেড়ে সেনসেক্স গিয়ে পৌঁছেছে ৭৫ হাজার ৪১৮ পয়েন্টে।
    অন্যদিকে, নিফটি ৩৬৯ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৯৬৭ পয়েন্টে পৌঁছেছে। এদিন ধীর গতির শুরুর পরে, হঠাৎ করেই বম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটিতে বৃদ্ধি ঘটেছে। বম্বে স্টক এক্সচেঞ্জের শীর্ষ ৩০টির মধ্যে ২৭টি শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি নিফটি ৫০-এ, আদানি এন্টারপ্রাইজের শেয়ার সর্বাধিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরপরে, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এলঅ্যান্ডটি-এর শেয়ারে প্রায় ৩ শতাংশ বেড়েছে।শেয়ার বাজারে সবচেয়ে ভাল অবস্থা এইচডিএফসি, আইসিআইসিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কগুলির।