
তাঁর প্রশ্নের জবাব দিতে আসায় সরাসরি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ভাং খেয়ে নেশাগ্রস্ত বলে আক্রমণ করেছেন বিহার বিধান পরিষদের বিরোধী দলনেত্রী রাবড়ি দেবী। বুধবার মখ্যমন্ত্রী রাবড়ি দেবীর প্রশ্নের জবাব দিতে গিয়েছিলেন বিধানসভা।
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে নীতীশ বলেছেন, আপনি যখন সরকার চালাতেন তখন মেয়েদের এমন অবস্থা ছিল য়ে মহিলারা শাড়ি পর্যন্ত পরত। তাঁর পাল্টা দিতে গিয়েই ভাং মন্তব্য করেন রাবড়ি দেবী। এরপরই সরকার এবং বিরোধীদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়।
রেশ গিয়ে পড়ে বিধানসভাতেও। লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দল এবং বিজেপি ও সহযোগী দলগুলির বিধায়করা পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।









