গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

    বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ

    0
    113
    Attempted military coup in Bolivia failed
    Attempted military coup in Bolivia failed
    বলিভিয়ায় প্রেসিডেন্ট লুইস আর্চির অনুগামী জনতা এবং মিলিটারি পুলিশের প্রতিরোধ রুখে দিয়েছে সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগার ক্ষমতা দখলের চেষ্টা।
    বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি ১৯০ বার সেনা অভ্যুত্থানের নজির আছে দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিমের উপকূলের দেশে।কিন্তু ১৯১তম ক্ষেত্রে এসেছে প্রতিরোধ।জানা গিয়েছে, বলিভিয়ার রাজধানী লা পাজ শহরের প্লাজা মুরিলো চত্বরে জমায়েত হয়েছিলেন জেনারেল হুয়ান হোসে জুনিগার অনুগামী সাঁজোয়া ও ট্যাঙ্ক ব্রিগেডের সেনারা। সেখানে হাজির হয়ে হুয়ান হোসে জুনিগার স্বয়ং অভ্যুত্থানের ডাক দেন। এরপরেই বিদ্রোহী সেনা প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং পার্লামেন্ট চত্বর ঘিরে ফেলে। অন্যদিকে, অভ্যুত্থানের চেষ্টার খবর সামনে আসতেই হুয়ান হোসে জুনিগাকে বরখাস্ত করে জেনারেল উইলসন সাঞ্চেজকে সেনাপ্রধান নিয়োগ করেন প্রেসিডেন্ট লুইস আর্চি।পাশাপাশি বলিভিয়ার আমজনতার কাছে অভ্যুত্থান ব্যর্থ করার ডাক দেন। টিভি এবং রেডিওতে প্রেসিডেন্টের সেই বক্তৃতার পরেই শুরু হয় গণপ্রতিরোধ। আর তার মুখে পড়ে শেষ পর্যন্ত নিরস্ত হয় সেনা। প্রেসিডেন্ট অনুগত মিলিটারি পুলিশের পর্যবেক্ষণে শিবিরে ফিরে যান অভ্যুত্থানে অংশ নেওয়া সেনারা। তবে বিদ্রোহীদের নেতা জেনারেল হুয়ান   হোসে জুনিগা আত্মগোপন করেছেন বলে খবর।