
ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের মুখোমুখি হওয়ার আগে শক্তি বাড়াতে যাচ্ছে চেলসি।ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোকে দলে টানতে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি,এমনটাই জানিয়েছে মার্কিন ক্রীড়া দৈনিক,দ্য অ্যাথলেটিক।
খবরে বলা হয়েছে, প্রায় ৫০ মিলিয়ন পাউন্ড অর্থাৎ ৬৯ মিলিয়ন ডলার ট্রান্সফার ফিতে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে এবং মেডিকেল পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন পেদ্রো। মেডিকেল শেষ হলে চেলসি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন তিনি।
উল্লেখ্য,দু’ বছর আগে ওয়াটফোর্ড থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে ব্রাইটনে যোগ দেওয়া পেদ্রো ক্লাবটির হয়ে ৭০ ম্যাচে ৩০ গোল করেছেন। এদিকে, ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে অংশ নেওয়া দলগুলোকে নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশনের জন্য আগামী ৩ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ফিফা। ফলে পেদ্রোকে স্কোয়াডে রাখার সুযোগ পাচ্ছে চেলসি।









