গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ব্রিকস সম্মেলনে দিল্লি আসছেন পুতিন

    ব্রিকস সম্মেলনে দিল্লি আসছেন পুতিন

    0
    6
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    গত বছরের শেষদিকে ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের জন্য ভারত সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বছর ঘুরতে না ঘুরতেই ফের নয়াদিল্লি আসতে পারেন তিনি। সেই সময় এদেশে আয়োজিত হবে ব্রিকস সম্মেলন। আর সেই সম্মেলনে যোগ দিতেই এদেশে আসবেন তিনি।

    ক্রেমলিনের তরফে এই খবরকে নিশ্চিত করা হয়েছে।এদিকে গত কয়েক বছরে ব্রিকস ক্রমশই আরে বহরে বৃদ্ধি পেয়েছে।ভারত ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহি।এই গোষ্ঠীটি শাসনব্যবস্থা সংস্কার, জ্বালানি নিরাপত্তা এবং উন্নয়নের অগ্রাধিকার-সহ বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়গুলিতে সমন্বয়ের একটি মঞ্চ হিসেবে কাজ করে।এদিকে ব্রিকসকে একেবারেই পছন্দ করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আসলে তাঁর দাবি, ডলারকে গুরুত্বহীন করে অন্য কোনও দেশের মুদ্রাকে সেই জায়গাটা দিতে চাইছে ব্রিকস। ডলারের অবক্ষয় ঘটানোর এই প্রয়াস নিয়ে তোপ দাগতে দেখা গিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ডলারের বিশ্বজুড়ে মর্যাদা সংরক্ষণে যেমন তিনি প্রতিশ্রুতিবদ্ধ,তেমনই আমেরিকায় কখনও কেন্দ্রীয় ব্যাঙ্কে ডিজিটাল মুদ্রাও তৈরি হতে দেবেন না। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের যাবতীয় হুঙ্কারের পরও টলানো যায়নি ব্রিকসকে।

    এবছর ফের বসতে চলেছে সম্মেলন।ব্রিকস সম্মেলনে পুতিন এলে তারই ফাঁকে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। সেই সময়ও তাঁদের মধ্যে দু’ দেশের বাণিজ্য থেকে প্রতিরক্ষা- নানা খাতে দীর্ঘ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।