গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ‘ডার্ট ফ্রগ’-র বিষ হত্যা নাভালনিকে, অভিযোগ

    ‘ডার্ট ফ্রগ’-র বিষ হত্যা নাভালনিকে, অভিযোগ

    0
    51
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ডার্ট ফ্রগ-এর বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক তথা বিরোধী দলের নেতা আলেক্সি নাভালনিকে।
    রাশিয়ার বিরুদ্ধে একযোগে অভিযোগের আঙুল তুলল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি-সহ ইউরোপের পাঁচটি দেশ। এই পাঁচ দেশের বিদেশমন্ত্রীদের দাবি, নাভালনির শরীরে এপিবেটিডাইন নামে এক ধরনের বিষ পাওয়া গিয়েছে।
    যে বিষ পাওয়া যায় দক্ষিণ আমেরিকার ডার্ট ফ্রগ নামে এক ধরনের ব্যাঙের দেহে। তাঁদের আরও দাবি, ওই বিষ আমেরিকায় প্রাকৃতিক উপায়ে পাওয়া যায় না। আর এখান থেকেই সন্দেহ বাড়ছে বলেই মন্তব্য পাঁচ দেশের। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন এবং নেদারল্যান্ডস যৌথ বিবৃতিতে জানিয়েছে, উদ্দেশপ্রণোদিত ভাবে রাশিয়া এই ধরনের বিষ প্রয়োগ করেছে।