গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International পরমাণু কেন্দ্রে হামলা, ইরানে মৃত্যু হাজার ছাড়ালো 

    পরমাণু কেন্দ্রে হামলা, ইরানে মৃত্যু হাজার ছাড়ালো 

    0
    47
    ছবি সৌজন্যে : এক্স

    আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পঞ্চম দিনে ইরানের বিভিন্ন সামরিক ও পরমাণু পরিকাঠামোর উপর আবারও আঘাত হানা হয়েছে। পাল্টা জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আক্রমণ চালিয়েছে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক ঘাঁটিতে।

    সংঘাত এখন শুধু ইরানেই সীমাবদ্ধ নেই—এর প্রভাব ছড়িয়ে পড়েছে লেবানন, উপসাগরীয় দেশগুলো এবং গোটা পশ্চিম এশিয়ায়।মার্কিন–ইজরায়েল যৌথ হামলায় পশ্চিম তেহরানের একাধিক এলাকা টার্গেট হয়ে উঠেছে। বিভিন্ন ভিডিও ফুটেজে শহরের আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।ইরানের গুরুত্বপূর্ণ নাতাঞ্জ পরমাণু কেন্দ্রেও হামলা হয়েছে বলে খবর। যদিও ইরানের সরকারি সূত্র দাবি করেছে, সেখানে কোনও তেজস্ক্রিয় লিকেজ হয়নি।মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে ইরান ৫০০-র বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় ২০০০ ড্রোন ছুড়েছে।ইরানি হামলার প্রধান সব টার্গেট হল সৌদি আরবে মার্কিন দূতাবাস, সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের কাছাকাছি এলাকা, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও মিত্র দেশগুলোর জ্বালানি পরিকাঠামোকেও টার্গেট করার হুমকি দিয়েছে তেহরান। অন্যদিকে,সরকারি হিসাবে এখন পর্যন্ত ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ১ হাজার ৪৫ জনে দাঁড়িয়েছে। গত পাঁচ দিন ধরে দেশটিতে চলা দফায় দফায় হামলায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ।লেবাননে মৃত্যু হয়েছে অন্তত ৫০ জনের। ইজরায়েলি বিমান হামলায় লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর প্রায় ৬০টি ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে দাবি ইজরায়েলের সেনাবাহিনীর। পাশাপাশি যুদ্ধের প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলিতেও। কাতারের রাজধানী দোহায় আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসে ড্রোন হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

    ওমানে মার্কিন দূতাবাস নাগরিকদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির উপকূলের কাছে একটি জাহাজেও অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত করেছে।