গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

    এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

    0
    49
    ছবি সৌজন্যে : এক্স

    এবার তুরস্কে হামলা চালিয়েছে ইরান। যদিও ইউরোপের সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করে দেয় ব্যালেস্টিক মিসাইলটিকে।

    হামলার বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক। ঘটনার নিন্দা করেছে ন্যাটো। এরপরেই প্রশ্ন উঠছে কোন অঙ্কে তুরস্কে হামলা চালাল ইরান? আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরুর পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন ঘাঁটিগুলি লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। তবে যুদ্ধ শুরুর পর এই প্রথম তুরস্কের আকাশসীমায় কোনও ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনা ঘটল। যার পরে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান ফোন করে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিকে। তিনি স্পষ্ট করেছেন, দ্বিতীয়বার এমনটা ঘটলে পালটা কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ইরানকে একই হুমকি দিয়েছে সৌদি আরবও।উল্লেখ্য, তুরস্ক পাশ্চাত্যের সামরিক জোট ন্যাটোর সদস্য। বলা বাহুল্য, এই জোটে রয়েছে আমেরিকা। এছাড়াও তুরস্কে রয়েছে আমেরিকার সামরিক ঘাঁটিও। ফলে সৌদি, আমিরশাহী, কাতার, বাহরিন, ওমান, জর্ডনের মতো তুরস্কের মার্কিন ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালিয়েছে ইরান? প্রশ্ন উঠছে।

    এছাড়াও তুরস্কে আশ্রয় নেওয়া ইরানের বর্তমান শাসক বিরোধী কুর্দ বিদ্রোহীরাও এই হামলার লক্ষ্য হতে পারে। এই সব জল্পনার মধ্যেই তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা করেছে পাশ্চাত্যের সামরিক জোট,ন্যাটো।