
দক্ষিণ গাজার রাফায় শরণার্থী শিবিরে ইজরায়েলের মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ৪৫ জনের। মৃতদের মধ্যে শিশুরাও রয়েছে।
এদিকে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের আশ্রয় শিবিরে হামলায় সমালোচনার মুখে ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহুর দাবি করেছেন, রাফার হামলা একটি দুঃখজনক ভুল। শুরুতে ইজরায়েলি সেনা দাবি করেছিল, হামাস ঘাঁটিতে সফল অভিযানে চালানো হয়েছে। নিকেশ হয়েছে বেশ কয়েক জন হামাস কমান্ডার।কিন্তু প্যালেস্টাইনের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছিল, রাফায় ইজরায়েলি মিসাইল হামলায় অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১২ জন। মৃত্যু হয়েছে বহু শিশুর। পরে মৃতের সংখ্যা বেড়ে হয় ৪৫। নিজেদের এক্স হ্যান্ডেলে হামলার কথা স্বীকারও করেছে ইজরায়েলি সেনাও।অন্যদিকে রাফায় হামলা নিয়ে ইজরায়েলের সংসদে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, নিরীহ সাধারণ নাগরিকদের ক্ষতি না করার জন্য তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও একটি মর্মান্তিক ভুল হয়েছে।গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে, কীভাবে এই ভুল হল খতিয়ে দেখা হচ্ছে।









