গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Jhargram ঝাড়গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত

    ঝাড়গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত

    0
    1804
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফের দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রামের দুধকুণ্ডী অঞ্চলের বারডাঙ্গা শিবাজি হাইস্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা।
    জানা গিয়েছে, খাবারের সন্ধানে, মঙ্গলবার রাত্রে ১২ – ১৪-টির একটি দাঁতাল হাতির দল বারডাঙ্গা শিবাজি হাইস্কুলে ঢুকে পড়ে। স্কুলে তাণ্ডব চালিয়ে নষ্ট করেছে স্কুলের মধ্যে থাকা মিড-ডে মিলের চাল-ডাল ও খাদ্য সামগ্রী। সেইসঙ্গে নষ্ট করেছে স্কুলের মধ্যে থাকা একাধিক বেঞ্চ টেবিল ও রুমের দরজা জানালা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বছরের বেশিরভাগ সময় দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত। দাঁতাল হাতির তাণ্ডবে নাজেহাল ওই এলাকার বাসিন্দারা। এছাড়াও স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, দাঁতাল হাতির দল যেভাবে স্কুল তাণ্ডব চালিয়ে তছনছ করেছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে, স্কুল কর্তৃপক্ষকে।
    তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান দ্রুত প্রশাসন তাদের সহায়তা করুক। কবে হাতির সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন ওই এলাকার মানুষজন।