গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home North Dinajpur জমি বিবাদে রণক্ষেত্র গোয়ালপোখর, পিটিয়ে খুনও

    জমি বিবাদে রণক্ষেত্র গোয়ালপোখর, পিটিয়ে খুনও

    0
    676
    ছবি সৌজন্যে : নিজস্ব
    জমি বিবাদে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। এই ঘটনায় পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত সুজিত কুমার রায়। সংঘর্ষে আরও একজন গুরুতর জগত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
    শ্রীপুর এলাকায় দীর্ঘদিন ধরেই একটি জমি নিয়ে শরিকি বিবাদ চলছিল। সেই বিবাদই সোমবার চরম রূপ নেয়। দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন সুজিত কুমার রায় ও আরও এক ব্যক্তি। উত্তেজিত গ্রামবাসীরা এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সুজিত কুমার রায়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
    অন্য আহত ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্মরত চিকিৎসকরা তাকে দ্রুত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার বিশাল পুলিশ বাহিনী।