গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata বাজারে আগুন, ঘুরছে টাস্ক ফোর্স 

    বাজারে আগুন, ঘুরছে টাস্ক ফোর্স 

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স
    একটানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। যারফলে পুজোর আগে অগ্নিমূল্য হয়ে পড়েছে সব্জির দাম।
    এরই মধ্যে বাজারে বাজারে ঘুরছে টাস্ক ফোর্স। যদিও আদতে লাভের কিছু হচ্ছে না বলে দাবি করেছেন বাজারের ক্রেতা ও বিক্রেতারা। টাস্ক ফোর্স সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেছেন, কিন্তু অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আগামী দিনেও এই অভিযান জারি থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। কোনোভাবেই প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে কাঁচা সবজির কালো বাজারি বরদাস্ত করা হবে না বলে টাস্ক ফোর্স ব্যবসায়ীদের করা বার্তা দিয়েছে শিয়ালদহ লাগোয়া কোলে মার্কেট।
    মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই মঙ্গলবার সকাল থেকে পাইকারি কোলে মার্কেটে কাঁচা আনাজের দাম যাচাই করতে হাজির হন টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি জানান, শুধু কলকাতার কোলে মার্কেট এলাকায় নয় এর পাশাপাশি হাওড়ায় এবং সল্টলেকের বিভিন্ন বাজারেও তারা হানা দেবেন।