
মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে এমন আশা দেখা যাওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার্স ১ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারেল ৯৮.০৫ ডলারে নেমে এসেছে।
আর আমেরিকার অপরিশোধিত তেলের দাম কমে প্রতি ব্যারেল ৯৪ ডলারের নিচে নেমেছে।উল্লেখ্য মার্চ মাসে আমেরিকা, ইসরায়েল ও ইরান সংঘাতকে কেন্দ্র করে তেলের দাম রেকর্ড ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছিল।
সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই অবস্থান করছে।









