গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International অনুমতি দিয়ে গুলি! ইরানকে জানায় ভারতীয় জাহাজ

    অনুমতি দিয়ে গুলি! ইরানকে জানায় ভারতীয় জাহাজ

    0
    7
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এগনোর অনুমতি দিয়ে এখন গুলি চালানো  হচ্ছে! ইরানকে শেষ মুহূর্তে ফোনে জানিয়েছিল ভারতীয় জাহাজ।
    এরপরই ইরানের গানবোটের গুলিতে ফেরত যেতে বাধ্য হয়েছে ভারতের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজ। যুদ্ধ পরিস্থিতির মাঝে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী জলপথে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। সূত্রের খবর, ইরানের নৌবাহিনীর গুলির মুখে পড়ে সানমার হেরাল্ড এবং জাগ অর্ণব নামে দু’টি জাহাজ। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই, জাহাজেরও বড় ক্ষতি হয়নি। তবে আতঙ্ক ছড়িয়েছে নাবিকদের মধ্যে। ঘটনার পর সামনে এসেছে এক উদ্বেগজনক বার্তা। সানমার হেরাল্ডে’র এক কর্মী ইরানের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে জানাচ্ছেন, আগে তাদের এগোনোর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আচমকাই গুলি চালানো শুরু হয়।
    ওই কর্মীর কথায় স্পষ্ট, পরিস্থিতি নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছিল ওই মুহূর্তে। এই ঘটনার পর কড়া পদক্ষেপ করেছে ভারত। নয়াদিল্লিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ জানানো হয়েছে।