গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment আদালতের দ্বারস্থ রণবীর সিং 

    আদালতের দ্বারস্থ রণবীর সিং 

    0
    31
    ছবি সৌজন্যে : এক্স

    কান্তারা টু ঘিরে বিতর্কের জেরে দায়ের হওয়া মামলা বাতিলের আবেদন জানিয়ে কর্ণাটক হাইকোর্টে হাজির হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং।বেঙ্গালুরুতে হওয়া মামলাটি এখন আদালতের শুনানির অপেক্ষায়।

    এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় রণবীর সিংয়ের বিরুদ্ধে একটি মামলা করেন বেঙ্গালুরুভিত্তিক আইনজীবী প্রশান্ত মেথাল। অভিযোগ, তিনি উপকূলীয় কর্ণাটকের চাভুন্ডি দৈব ঐতিহ্য এবং হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।তার অভিযোগ, ২০২৫ সালের ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়া-এর সমাপনী অনুষ্ঠানে রণবীর এমন কিছু মন্তব্য করেন এবং মঞ্চে একটি পরিবেশনা করেন, যা দৈব ঐতিহ্যের পবিত্র উপাদানকে বিদ্রুপ করেছে।এফআইআর অনুযায়ী, মেথাল ২ ডিসেম্বর একটি ইনস্টাগ্রাম ভিডিও দেখার পর বিষয়টি জানতে পারেন।অভিযোগে বলা হয়, রণবীর নাকি পঞ্জুরলি ও গুলিগা দৈবের অভিব্যক্তি নকল করেন এবং চাভুন্ডি দৈবকে মেয়ে ভূত বলে উল্লেখ করেন।অভিযোগে আরো বলা হয়, উপকূলীয় কর্ণাটকে চাভুন্ডি দৈবকে দেবীশক্তির প্রতীক ও রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়।তাঁকে ভূত হিসেবে উল্লেখ করা ভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তা বিকৃত উপস্থাপনা হিসেবে বিবেচিত।মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা,বিএনএস-এর ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় দায়ের করা হয়েছে।

    জানা গেছে, বেঙ্গালুরুর প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি পাঠানো হয়েছে এবং আগামী ৮ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।এর আগে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর একটি ব্যক্তিগত অভিযোগ দায়ের করা হয়েছিল।