
রাজ্যে কৃষকরা আত্মহত্যা করছেন, সেদিকে গুরুত্ব না দিয়ে তেলেঙ্গানার সরকার ব্যস্ত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা আয়োজনে। রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুলে বুধবার সরব হয়েছেন বিআরএস বিধায়ক কেটি রামা রাও।
রাজ্যে কৃষিকাজ ও পানীয় জলের সংকট চরম আকার নিয়েছে তার সুরাহা না করে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার আয়োজনে ৫৫ কোটি টাকা খরচ করেছে। বুধবার বিধানসবায় বক্তব্য রাখতে গিয়ে কেটি রাও বলেছেন, রাজ্যে কৃষকদের দুর্দলা চরম আকার নিয়েছে। কৃষকরা আত্মহত্যা করছেন। অথচ রাজ্যের সরকার সেই সমস্যার সুরানা না করে সৌন্দর্য প্রতিযোগিতার আয়জন করতে ব্যস্ত। এই ধরনের অনষ্ঠান আয়োজনের কোনও প্রাসঙ্গিকতা নেই।
কেটি আর-এর বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা রোহিন রেড্ডি। তাঁকে মানসিকভাবে অসুস্থ বলেও কটাক্ষ করেছেন রোহিন রেড্ডি।









