গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রাজতন্ত্র ফেরানোর দাবিতে রণক্ষেত্র নেপাল, জ্বলছে কাঠমান্ডু

    রাজতন্ত্র ফেরানোর দাবিতে রণক্ষেত্র নেপাল, জ্বলছে কাঠমান্ডু

    0
    187
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজতন্ত্র ফেরানো এবং নেপালকে ফের হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা দাবিতে ধুন্ধুমারকাণ্ড নেপালে। রাজধানী কাঠমান্ডুর তিনকুনে রাজতন্ত্র ফেরানোর দাবিতে আন্দোলনরত কর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে হিংলা ভয়াবহ আকার ধারণ করে। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন এবং শহরের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ও হিংসার ঘটনা ঘটেছে।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকরাউন্ড টিয়ার গ্যাস ও রবার বুলেট ছোঁড়ে পুলিশ। সিনামঙ্গল, টিঙ্কুনে ও কোতেশ্বর এলাকায়  কারফিউ জারি করা হয়েছে । একাধিক ভবনে আগুন ধরিয়ে  দেয়  উত্তেজিত জনতা। রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয়  প্রজাতন্ত্র পার্টি এবং অন্যান্য দলগুলো এই বিক্ষোভে যোগ দেয় ।

    হাজার হাজার রাজতন্ত্রপন্থী কর্মী, নেপালের জাতীয়  পতাকা হাতে নিয়ে  এবং প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের ছবি নিয়ে  টিঙ্কুনে এলাকায় জড়ো হয়ে  সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন।