
সামান্য পতন ঘটেছে ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ এবং সেনসেক্স। ৭২ পয়েন্ট পড়েছে নিফটি এবং ১৯১ পয়েন্ট পড়েছে সেনসেক্স। ভারতের দুই বেঞ্চমার্ক সূচকের সঙ্গে পড়েছে জাপানি সূচক নিক্কেই ও চিনা সূচক হ্যাংসেং। এছাড়াও ৬৬২ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক। ৩৯৯ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০ সূচক। শুক্রবার আপার সার্কিট হিট করেছে সার্থক মেটালস ও জেনেরিক ইঞ্জিনিয়ারিং ।
এছাড়াও বেড়েছে বিএসই, পাঞ্চাব কেমিক্যালস অ্যান্ড কর্প প্রোটেকশন, পাওয়ার মেখ প্রজেক্টসের শেয়ারের দাম। অন্যদিকে রুচি ইনফ্রাস্ট্রাকচার, অ্যাজিস লজিস্টিক্স, একেজি এক্সিম, অ্যারে ড্রাগস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস, গারওয়ার টেকনিক্যাল ফাইবারসের শেয়ার দাম পড়ে গিয়েছে ।









