গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ভারতকে হারিয়ে ছোটদের এশিয়া কাপে জয়ী পাকিস্তান

    ভারতকে হারিয়ে ছোটদের এশিয়া কাপে জয়ী পাকিস্তান

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    দুবাইয়ের মাঠে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে লজ্জার হার ভারতের। এই প্রথম বার ছোটদের এশিয়া কাপে একক চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। এর আগে ২০১৩ সালে ভারতের সঙ্গে যৌথ ভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ১২ বছর পর সেরা হল তারা।
     সমীর মিনহাসের ১৭২ রানে ভর করে ভারতের সামনে ৩৪৮ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। ভারত মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে গেল। ১৯১ রানের বিশাল ব্যবধানে হারলেন আয়ুষেরা। সমীরের একার রানই টপকাতে পারল না ভারত। অধিনায়ক আয়ুষ ফর্মে ছিলেন না। মাত্র ২ রানে আউট হলেন তিনি। বৈভব শুরুতে কয়েকটি বড় শট খেলে। কিন্তু ১০ বলে ২৬ রান করে আউট হল।
    বৈভব, আয়ুষেরা আউট হওয়ার পর ভারতের একমাত্র আশা ছিলেন অভিজ্ঞান কুন্ডু। কিন্তু ফাইনালে তিনিও পারলেন না। ১৩ রান করে আউট হলেন। অভিজ্ঞান আউট হওয়ার পর ভারতের জয়ের আশা শেষ হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ১৯১ রানের বিশাল ব্যবধানে হারতে হল ভারতকে।