গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology  স্পটিফাইয়ে ছাপানো বই কেনা যাবে

     স্পটিফাইয়ে ছাপানো বই কেনা যাবে

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স

    স্পটিফাই ও বুকশপ ডটওআরজি’র নতুন পার্টনারশিপের ফলে এখন সরাসরি অ্যাপটি থেকেই পছন্দের ছাপানো বই কেনা যাবে।

    বিশ্বের অন্যতম জনপ্রিয় ডিজিটাল মিউজিক, পডকাস্ট ও ভিডিও স্ট্রিমিং পরিষেবা স্পটিফাই ও বুকশপ ডটওআরজি’র মধ্যকার এ যৌথ উদ্যোগের ফলে ছাপানো বই কেনার সুবিধাটি আমেরিকা এবং ব্রিটেনে চালু হয়েছে।এখন থেকে অ্যাপটির পেজ ম্যাচ ফিচারের মাধ্যমে পাঠক খুব সহজেই অডিওবুক ও ছাপানো বইয়ের মধ্যে পড়ার সমন্বয় করতে পারবেন।উল্লেখ্য অডিওবুককে ছাপানো বইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় না করিয়ে, স্পটিফাই বরং এগুলোকে একে অপরের পরিপূরক হিসেবে দেখার উৎসাহ দিচ্ছে।ফেব্রুয়ারিতে প্রথমবার ঘোষিত এ পার্টনারশিপের মাধ্যমে স্পটিফাই অনেকটা স্বীকার করে নিল যে, বইয়ের দুনিয়ায় ছাপানো বইয়ের রাজত্ব এখনও অটুট। উল্লেখ্য বুকশপ ডটওআরজি হচ্ছে এমন এক অনলাইন প্ল্যাটফর্ম, যা ছোট ও স্বাধীন বই বিক্রেতাদের অনলাইনে ব্যবসা করার সুযোগ করে দেয়। স্পটিফাই বলেছে, তাদের অ্যাপের মাধ্যমে করা যে কোনো কেনাকাটা সরাসরি ওইসব স্থানীয় বইয়ের দোকান ও লেখকদের আর্থিকভাবে সহায়তা করবে।

    জানা যাচ্ছে, স্পটিফাইয়ে কোনো অডিওবুক দেখার সময় এখন ইউজাররা গেট এ কপি ফর ইয়োর বুকসেল্ফ নামের এক লিংক দেখতে পাবেন।