গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk চিকিৎসক খুনের প্রতিবাদে মিছিল, হাওড়ার ৩ স্কুলকে শোকজ

    চিকিৎসক খুনের প্রতিবাদে মিছিল, হাওড়ার ৩ স্কুলকে শোকজ

    0
    186
    howrah r 3 school ke show cause
    howrah r 3 school ke show cause
    আর জি করের প্রতিবাদে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করায় হাওড়ার ৩ স্কুলকে শোকজ করেছে জেলা শিক্ষা দফতর। হাওড়ার বলুহাটি হাইস্কুল, বলুহাটি গার্লস হাইস্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বিদ্যালয়কে নোটিস দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছে।
    নোটিসে বলা হয়েছে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করায় শিশুদের অধিকার লঙ্ঘিত হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে স্কুল ছুটির পর মিছিল হয়েছে। শুক্রবার হাওড়ার এই তিন স্কুল আর জি করের প্রতিবাদে মিছিল করে। এদিকে পূর্ব মেদিনীপুরেও প্রাথমিক শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মিছিল স্লোগানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নোটিসে বলা হয়েছে কিছু রাজনৈতিক দল ঘোলাজলে মাছ ধরার চেষ্টা হচ্ছে। এসব মেনে নেওয়া হবে না এমনটাই বলা হয়েছে নোটিসে।