গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment বিটকয়েন কেলেঙ্কারিতে রাজ কুন্দ্রা

    বিটকয়েন কেলেঙ্কারিতে রাজ কুন্দ্রা

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ৬০ কোটির প্রতারণা মামলার রেশ কাটতে না কাটতেই এবার নতুন করে আইনি চাপে পড়লেন শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এবার তাঁর নাম জড়াল ১৫০ কোটিরও বেশি টাকার বিটকয়েন কেলেঙ্কারি’তে।

     সংশ্লিষ্ট মামলায় ইতিমধ্যেই চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট,ইডি।ইডি সূত্রে জানা গেছে, রাজ কুন্দ্রার কাছে বর্তমানে ১৫০.৪৭ কোটি টাকা মূল্যের মোট ২৮৫টি বিটকয়েন রয়েছে। অভিযোগ, এই বিপুল পরিমাণ ক্রিপ্টোকারেন্সি তিনি ইউক্রেনে বিটকয়েন মাইনিং প্রকল্প চালুর উদ্দেশ্যে গেন বিটকয়েন পঞ্জি স্ক্যামের মাস্টারমাইন্ড ভরদ্বাজ গোষ্ঠীর কাছ থেকে গ্রহণ করেছিলেন।যদিও শুরুতে নিজেকে শুধুমাত্র মধ্যস্থতাকারী হিসেবে দাবি করেছিলেন রাজ কুন্দ্রা, তবে তদন্ত এগোতেই তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইডির দাবি, প্রকল্পটি বাস্তবায়িত না হলেও বিটকয়েনগুলো কুন্দ্রার দখলেই থেকে যায়।এই মামলাতেই এবার রাজ কুন্দ্রাকে তলব করেছে ইডি।আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।তদন্তকারীদের মতে, ২০১৭ সালে অজয় ভরদ্বাজ, মহেন্দর ভরদ্বাজ এবং অমিত ভরদ্বাজ,ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা গঠন করেন।ওই সংস্থার মাধ্যমেই শুরু হয় গেইন বিটকয়েন নামের একটি পঞ্জি স্কিম। বিটকয়েনে বিনিয়োগ করলে মাসে ১০ শতাংশ হারে বিপুল রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো।এই প্রলোভনে পড়ে বহু বিনিয়োগকারী টাকা ঢালেন। কিন্তু প্রতিশ্রুত লাভ তো মেলেইনি, বরং বিপুল অঙ্কের অর্থ উধাও হয়ে যায়।দিল্লি ও মহারাষ্ট্রে একের পর এক এফআইআর দায়ের হতেই পুরো কেলেঙ্কারির পর্দাফাঁস হয়।ইডির দাবি, এই স্কিমের মাধ্যমে প্রায় ৬ হাজার ৬০০ কোটি টাকা প্রতারণা করা হয়েছে।

    আর এই বেআইনি কার্যকলাপে রাজ কুন্দ্রার সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ।উল্লেখ্য, রাজ কুন্দ্রার বিরুদ্ধে আইনি বিতর্ক নতুন নয়। এর আগেও আইপিএল বেটিং কেলেঙ্কারি, পর্নোগ্রাফি সংক্রান্ত মামলা এবং ৬০ কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগে তিনি তদন্তের মুখে পড়েছেন। এবার বিটকয়েন কেলেঙ্কারির অভিযোগে তাঁর আইনি চাপ আরও বাড়ল।