গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk ভাঙনের কবলে কপিলমুনি আশ্রম এলাকা

    ভাঙনের কবলে কপিলমুনি আশ্রম এলাকা

    0
    247
    The area facing Kapilmuni is affected by erosion
    The area facing Kapilmuni is affected by erosion
    এক মাসে তৃতীয়বার ভাঙনের কবলে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কপিল মুনি মন্দির ও তার সামনে গঙ্গাসাগর মেলা চত্বর। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
    স্থানীয়দের আশংকা, এইভাবে যদি ভাঙন চলতে থাকে তাহলে আগামী দু’বছরের মধ্যে গঙ্গাবক্ষে মন্দিরসহ মেলা চত্বর তলিয়ে যেতে পারে। প্রথম ও দ্বিতীয় তৃতীয় মন্দির, বর্তমান মন্দির থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে প্রতিষ্ঠিত হয়েছিল। সেগুলো তলিয়ে যায় গঙ্গাবক্ষে। ভারতের প্রয়াগে কুম্ভের পর দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের স্নানের মেলা হল বৃহত্তম পূন্যতীর্থ। আর এই ভাঙন এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের। মেলার জন্য তৈরি পাঁচখানা রাস্তা, লাইট পোস্ট, পানীয় জলের পাইক, মাটির ভিতর দিয়ে যাওয়া বিদ্যুতের তার, পানীয় জলের ট্যাব, আগার, সবই ভেঙে তছনছ হয়ে গেছে।