গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata পর্নকাণ্ডে গ্রেফতার আরিয়ান, আটক শ্বেতা-র মা

    পর্নকাণ্ডে গ্রেফতার আরিয়ান, আটক শ্বেতা-র মা

    0
    87
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পর্নকাণ্ডে অভিযুক্ত শ্বেতা খানের খোঁজ না পেলেও ছেলে আরিয়ান খানকে গল্ফ গ্রিন থেকে গ্রেফতার করেছে। জয়া নামে তার এক সহযোগীকেও পুলিশ গ্রেফতার করেছে।
    শ্বেতা, আরিয়ানের সঙ্গে জয়া-র নামও এফআইআর-এ রয়েছে। সোদপুরের তরুণীকে ব্লু ফিল্মে জোর করে নামানোর চেষ্টা রাজি না হওয়ার নির্যাতনের ঘটনা অভিযোগ সামনে আসার পর থেকেই মা-ছেলের কোনও খোঁজ মিলছিল না। অবশেষে ৫ দিন পর কলকাতার গল্ফ গ্রিন থেকে আরিয়ানকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। এদিকে শ্বেতার মাকে আটক করেছে হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। শ্বেতার ছোট মেয়ের খোঁজ পাওয়া গিয়েছে কলকাতায়। পুলিশ সূত্রে খবর বছর তিনেকের মেয়েকে এক পরিচিতের কাছে রেখে পালিয়ে গিয়েছেন শ্বেতা। শ্বেতাদের বাঁকড়ার ফকিরপাড়া ফ্ল্যাটে তল্লাশি চালানোর জন্য মঙ্গলবার আদালতের অনুমতি পেয়েছে পুলিশ। ওই ফ্ল্যাটেই সোদপুরের তরুণীকে আটকে রেখে শারীরিক অত্যাচার ও যৌন নির্যাতন চালানো হয়েছিল বলে অভিযোগ। শ্বেতার মাকে জেরা করে মেয়ের তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। তদন্তে পুলিশ জানতে পেরেছে শ্বেতার দুটো বিয়ে। প্রথম পক্ষের ছেলে আরিয়ান। মেয়ে ইশিকা আত্মহত্যা করেছেন।
    অন্যদিকে দ্বিতীয়পক্ষে একটি মেয়ে রয়েছে। তবে এই স্বামীর কোনও খোঁজ পাওয়া যায়নি।