গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা মৃত ৭ শ্রমিক

    মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনা মৃত ৭ শ্রমিক

    0
    17
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রে দুই ট্রাকের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭ জন শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলায়। আহত হয়েছেন আরও চারজন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, রাতে শ্রমিক বোঝাই একটি ছোট ট্রাক সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল।
    কাদওয়ানচি গ্রামের কাছে আসতেই পিছন থেকে আচমকা একটি ট্রাক ধাক্কা মারে। এরপরই ছোট ট্রাকটি কয়েক ফুট ছিটকে গিয়ে রাস্তার উপরই উলটে যায়। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহতের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতেরা প্রত্যেকেই শ্রমিক।