
বিবাহিত হয়েও তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে বীরভূমের রামপুরহাটের তৃণমূল কাউন্সিলেরর বিরুদ্ধে। অভিযোগ ধর্ষণের জেরে সন্তানের জন্মও দিয়েছেন ওই তরুণী।
নির্যাতিতার অভিযোগ মুখ খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন তৃণমূল কাউন্সিলর তথা রামপুরহাট টাউন কমিটির সহ সভাপতি। নির্যাতিতা তরুণীর দাবি রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ের সঙ্গে ২০১৫-য় ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে পরিচয় হয়। বিবাহিত হয়েও অবিবাহিত দাবি করে তারপর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ করেছেন বলে অভিযোগ। পরবর্তীতে গর্ভবর্তী হয়ে পড়লে সন্তানের জন্ম দেন তিনি। তারপরেও বিয়ে করতে অস্বীকার করেন।
বাধ্য হয়ে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। এদিকে নিউ জলপাইগুড়িতে বছর ৭০-র বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে ধর্ষণের অভিযোগে বছর ২৫-র যুবককে গ্রেফতার করেছে পুলিশ।









