গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International অন্যায্য বাণিজ্য ভারসাম্য, ট্রাম্পের হুঁশিয়ারি

    অন্যায্য বাণিজ্য ভারসাম্য, ট্রাম্পের হুঁশিয়ারি

    0
    170
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন,অন্যায্য বাণিজ্য ভারসাম্যের কারণে কেউই রেহাই পাবে না। একই সঙ্গে তিনি আরো শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন।

    এর আগে অবশ্য হোয়াইট হাউজ চীন থেকে স্মার্টফোন ও কম্পিউটার আমদানির ওপর শুল্ক প্রত্যাহার করে নেয়। তবে সোশ্যাল ট্রুথে এক পোস্টে এটিকে সাময়িক পদক্ষেপ এবং একই সঙ্গে নতুন করে শুল্ক আরোপের পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।অন্যদিকে চীনা কর্তারা শুল্ক সম্পূর্ণ বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহবান জানিয়েছেন। তারা ভুল সংশোধনে বড় পদক্ষেপ নেওয়ার জন্য আমেরিকাকে অনুরোধ করেছেন।এদিকে,চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি বড় উৎপাদক দেশে সফরে অংশ হিসেবে ভিয়েতনামে গেছেন এবং তিনি আরো আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।ভিয়েতনামের একটি সংবাদপত্রে একটি লেখায় চীনের প্রেসিডেন্ট শি চিনপিং চীন ও ভিয়েতনামকে বন্ধুভাবাপন্ন সমাজতান্ত্রিক প্রতিবেশী হিসেবে আখ্যায়িত করেছেন, যারা একই আদর্শ ও কৌশলগত স্বার্থের অংশীদার।

    তিনি তার আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে বলেছেন, বাণিজ্য যুদ্ধ ও শুল্ক যুদ্ধ কাউকে জয়ী করবে না এবং সুরক্ষাবাদ দিয়ে কোথাও পৌঁছনো যাবে না। তবে তিনি আমেরিকার নাম উল্লেখ করেননি।