গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur মোদীর সামনেই ভবানীপুরে জেতার চ্যালেঞ্জ শুভেন্দুর

    মোদীর সামনেই ভবানীপুরে জেতার চ্যালেঞ্জ শুভেন্দুর

    0
    29
    ছবি সৌজন্যে :ফেসবুক

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনেই ভবানীপুরে জিতে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে বলেছেন ভবানীপুরে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেনই।

    এজন্য প্রধানমন্ত্রীর আশীর্বাদ চেয়েছেন। একইসঙ্গে তিনি চ্যালেঞ্জ করেছেন পূর্ব মেদিনীপুরে ১৬ আসনেই বিজেপির দখলে থাকবে। শুভেন্দু অধিকারী আরও বলেছেন নন্দীগ্রামে তো জিততেই হবে, আর ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হারাতে হবে।

    হলদিয়ার সভা থেকেই প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে বলেছিলেন ৫ বছর আগে নন্দীগ্রামে যা হয়েছিল এবার ভবানীপুরেও হবে, পশ্চিমবঙ্গেও হবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতিশ্রুতি দিয়ে বৃহস্পতিবার সন্ধেয় ফের ভবানীপুরে প্রচার সেরেছেন শুভেন্দু অধিকারী।