
বিএলও-দের উপর কাজের চাপের অভিযোগে সংসদে সরব হয়ে পরপর মৃত্যুর ঘটনার দায় কার। এই নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনিও বলেছেন, এসআইআর কাজ শুরু হওয়ার পরে বিএলও-দের উপর অমানবিক কাজের চাপ দেওয়া হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গে ২০ জন আত্মহত্যা করেছেন। সুইসাইড নোটও রয়েছে। পাঁচ জন অসুস্থ হয়ে পড়েছেন। ১৯ জন মারা গিয়েছেন। তিন জন আত্মহত্যার চেষ্টা করেছেন। এর জন্য দায়ী কে! নির্বাচন কমিশন? উত্তরপ্রদেশের পরিস্থিতির কথাও তুলে ধরে কল্যাণ বলেছেন, এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরিস্থিতি নয়।
অখিলেশও একটু আগেই বললেন। সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। সেটি বিজেপি শাসিত রাজ্য। মধ্যপ্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এটিও বিজেপি শাসিত রাজ্য। গুজরাটে ৬ জন, রাজস্থানে ৩ জনের মৃত্যু হয়েছে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণের অভিযোগ, ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্যই এসআইআর করা হচ্ছে।









