গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur চণ্ডীপুরে লরির চাকায় পিষ্ট তরুণ চিকিৎসক

    চণ্ডীপুরে লরির চাকায় পিষ্ট তরুণ চিকিৎসক

    0
    268
    ছবি সৌজন্যে : নিজস্ব
    লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে রাজ্যের এক তরুণ চিকিৎসকের। বছর ৩০-র চয়নদীপ দাস পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের ইরাশাল গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন।
    হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় বাইক থেকে উল্টে পড়ে গিয়েছিলেন চয়নদীপ। তখনই তার ওপর দিয়ে চলে লরির চাকা। গুরুতর জখম অবস্থায় চয়নদীপকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় চয়নদীপের। জানা গিয়েছে চয়নদীপ এসএসকেএমেরই ছাত্র ছিলেন। ২০১৩-র ব্যাচের ওই ছাত্র পড়াশোনা শেষে চণ্ডীপুর ব্লকের গ্রামীণ হাসপাতালে চিকিৎসক হিসেবে কাজ করতেন।
    চলতি বছরেই নিট পিজিতে উত্তীর্ণ হয়েছিলেন। বিসি রায় হাসপাতালে শিশুরোগ নিয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগও পেয়েছিলেন।