গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সিবিআই পরিচয়ে সঙ্গীতশিল্পীর থেকে সাড়ে ৫ লাখ আদায়

    সিবিআই পরিচয়ে সঙ্গীতশিল্পীর থেকে সাড়ে ৫ লাখ আদায়

    0
    303

    সিবিআই পরিচয়ে সঙ্গীতশিল্পীর থেকে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শান্তিনিকেতনে। সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকের বিরুদ্ধে ব্যাঙ্কে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বলে ভিডিওকল করে প্রতারকরা। এরপর পুরো দিন হোম অ্যারেস্ট করে রাখা হয় বলে অভিযোগ।

    পরে মেরে ফেলার হুমকি দিয়ে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। জানা গিয়েছে শান্তিনিকেতনের পূর্বপল্লির বাসিন্দা সঙ্গীতশিল্পী সুনিধি নায়েক বিশ্বভারতীর সঙ্গীতভবনের প্রাক্তন ছাত্রী। সেখান থেকে তিনি রবীন্দ্রসংগীতের স্নাতকোত্তর করেছেন। তাঁর বাড়ি আসানসোলে হলেও শান্তিনিকেতনে একটি ভাড়াবাড়িতে থাকেন। ১০ দিন আগে বাংলাদেশ থেকে শান্তিনিকেতন ফিরেছেন। আর তিন আগে ঘটনাটি ঘটেছে। তাঁর অভিযোগ সেদিন বাড়িতে একা ছিলেন। সেই সময় কয়েকজন সিবিআই পরিচয় দিয়ে ভিডিওকলের মাধ্যমে প্রায় পুরো দিন হোম অ্যারেস্ট করে রাখা হয়। এরপর তাঁকে এবং তাঁর বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে অনলাইনের মাধ্যমে সাড়ে ৫ লাখ আদায় করে দুষ্কৃতীরা। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন সঙ্গীতশিল্পী।