
স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের নিত্যসঙ্গী। যোগাযোগ এবং তথ্য সংগ্রহের মতো কাজগুলোকে সহজ করে তুলেছে এই ডিভাইস।
তবে মেটার সিইও মার্ক জুকেরবার্গের মতে, স্মার্টফোনের যুগ শেষ হচ্ছে দ্রুতই। আর একে প্রতিস্থাপন করবে স্মার্ট চশমা।নতুন এক বিবৃতিতে স্মার্টফোনের ভবিষ্যৎ সম্পর্কে নিজস্ব চিন্তাভাবনা প্রকাশ করেছেন জুকেরবার্গ।তাঁর মতে,পরবর্তী বড় কম্পিউটিং প্ল্যাটফর্ম হতে পারে স্মার্ট চশমা,যা প্রধান প্রযুক্তি ডিভাইস হিসেবে স্মার্টফোনকে প্রতিস্থাপন করবে।এদিকে বেশ কয়েক বছর ধরে মানুষের জীবনে অপরিহার্য অনুষঙ্গ স্মার্টফোন। তবে মার্ক জুকেরবার্গ বিশ্বাস করেন, সেগুলো এখন দ্বিতীয় লাইনে চলে যাওয়ার পথে। সম্প্রতি এক ভিডিওতে তিনি বলেছেন, ওয়ারাবেল টেকনোলজি, বিশেষ করে স্মার্ট চশমাগুলো ঐতিহ্যবাহী ফোনের তুলনায় আরও বেশি গভীর এবং কম বিঘ্নিত অভিজ্ঞতা দেয়।তিনি আরও বলেছেন,মনে করেন যে, কম্পিউটিংয়ের প্রবণতা আরও বেশি সর্বব্যাপী, প্রাকৃতিক ও সামাজিক হয়ে উঠবে। চারপাশের মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট বা মিথস্ক্রিয়ার জন্য এবং ফোনের পর পরবর্তী বড় প্ল্যাটফর্ম হবে স্মার্ট চশমা।তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, ২০৩০ সালের মধ্যে মানুষ তাদের ফোনে কম হাত দেবে। বরং নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশন ও ব্যবহারের সুবিধার জন্য স্মার্ট চশমাকে বেশি পছন্দ করবে।উল্লেখ্য,স্মার্ট চশমা উন্নয়নে বিপুল পরিমাণে সম্পদ বিনিয়োগ করছে বড় টেকনোলজি কোম্পানিগুলো। প্রতিটি কোম্পানি তাদের নিজস্ব ওয়ারাবেল টেকনোলজি-র ধারণা নিয়ে কাজ করছে।
অ্যাপলের ভিশন প্রো এবং মেটার অরিয়ন প্রকল্প এই ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। তবে দুটিই ভিন্ন টেকনোলজি।









