গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Technology টিকটক নিষিদ্ধের পথে আমেরিকার সুপ্রিম কোর্ট

    টিকটক নিষিদ্ধের পথে আমেরিকার সুপ্রিম কোর্ট

    0
    153
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    চীনের মালিকানাধীন বাইটড্যান্স ১৯ জানুয়ারির আগে প্ল্যাটফর্মটি বিক্রি না করলে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে আমেরিকায় টিকটক নিষিদ্ধের আইন বহাল রাখতে পারে মার্কিন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বেশিরভাগ বিচারপতি টিকটক নিষিদ্ধের এই ফেডারেল আইন বহাল রাখতে আগ্রহী বলে খবর।

    মার্কিন সরকারের তিনটি শাখার বিরুদ্ধে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়াকে দাঁড় করিয়ে দিয়েছে টিকটক বনাম গারল্যান্ড নামের এই গুরুত্বপূর্ণ মামলাটি,যারা এই ধারণার সঙ্গে একমত হয়েছেন যে, জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে অ্যাপটি।বিচারক ব্রেট কাভানাহ বলেছেন, আমেরিকানদের বিদেশি তথ্য সংগ্রহের বিষয়ে উদ্বেগ খুবই জোরালো হচ্ছে এবং ভবিষ্যতে এসব তথ্য গুপ্তচরবৃত্তি বা মানুষকে ব্ল্যাকমেলের কাজে ব্যবহার করা হতে পারে– এমন আশঙ্কাও রয়েছে।

    বিচারপতি এমি কোনি ব্যারেট এই যুক্তি নিয়ে সংশয় প্রকাশ করে বলেছেন, আইনটি সরাসরি আমেরিকানদের চুপ করিয়ে দিচ্ছে কি না।ব্যারেট বলেছেন, আইনে টিকটককে বন্ধ করার কথা বলা নেই।এতে বলা হয়েছে, বাইটড্যান্সকে অবশ্যই টিকটক থেকে বিচ্ছিন্ন হতে হবে।