গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology স্ন্যাপচ্যাট ও ফেসটাইম নিষিদ্ধ রাশিয়ায়

    স্ন্যাপচ্যাট ও ফেসটাইম নিষিদ্ধ রাশিয়ায়

    0
    86
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স বন্ধের পর এবার সোশ্যাল মিডিয়া অ্যাপ স্ন্যাপচ্যাট ও অ্যাপলের তৈরি ভিডিও ও অডিও কলিং পরিষেবা ফেসটাইম নিষিদ্ধ করেছে রাশিয়া। দেশটির ফেডারেল মিডিয়া মনিটরিং ও সেন্সরশিপ সংস্থা রসকমনাদজর রাশিয়ার মধ্যে অ্যাপ দুটিতে প্রবেশাধিকার ব্লক করেছে।

    রাশিয়ান সংবাদ পরিষেবা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বলা হচ্ছে, এসব প্ল্যাটফর্ম সন্ত্রাসী কার্যক্রম সংগঠিন, বাস্তবায়ন এবং প্রতারণার জন্য ব্যবহার করা হচ্ছিল। ফলে অ্যাপ দুটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।ইউজাররা কেউ ভিপিএন ব্যবহার করে এখনও স্ন্যাপচ্যাট ও ফেসটাইম ব্যবহার করতে পারছেন কি না তা স্পষ্ট নয়। তবে এ নিষেধাজ্ঞা রাশিয়ার যোগাযোগ ও সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ প্রচেষ্টার অংশ, যা ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে শুরু হয়েছে।উল্লেখ্য এর আগে, ২০২২ সালের মার্চে মেটা মালিকানাধীন ফেসবুক এবং ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া এক্স বন্ধ করেছিল রাশিয়া।

    এর কিছু সময় পর ইনস্টাগ্রামও নিষিদ্ধ করে এবং ২০২৪ সালে এনক্রিপ্ট করা মেসেজিং অ্যাপ সিগন্যালও বন্ধ করেছে দেশটি।২০২৫ সালের জুলাইতে মেটার মালিকানধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বন্ধের হুমকি দিয়েছে রাশিয়া।রাশিয়ান নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্যের অনুরোধে সড়া দেয়নি অ্যাপল ও স্ন্যাপ।