গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology যুদ্ধে পারমাণবিক শক্তির পরামর্শ এআই-এর

    যুদ্ধে পারমাণবিক শক্তির পরামর্শ এআই-এর

    0
    43
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    যুদ্ধকালীন পরিস্থিতিতে বা মহড়ায় চ্যাটজিপিটি বা জেমিনাইয়ের মতো এআই মডেল মানুষের চেয়ে দ্রুত পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো ধ্বংসাত্মক পথ বেছে নিচ্ছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

    কিংস কলেজ লন্ডন-এর অধ্যাপক কেনেথ পেইনের নেতৃত্বে পরিচালিত এ গবেষণা বলছে, গুগল, ওপেনএআই ও অ্যানথ্রপিকের তৈরি বিভিন্ন এআই মডেলকে যখন পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্রের দায়িত্বে রাখা হয় তখন এরা ৯৫ শতাংশ ক্ষেত্রেই পারমাণবিক যুদ্ধের পথে হেঁটেছে।এসব তথ্য এমন সময়ে এল যখন সামরিক ক্ষেত্রে এআই ব্যবহারের বিষয়টি নিয়ে অ্যানথ্রপিক ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বিরোধ চলছে।অ্যানথ্রপিকের প্রধান, দারিও আমোদেই বলেছেন, অভ্যন্তরীণ নজরদারি ও সম্পূর্ণ অটোনমাস অস্ত্রের ওপর থাকা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা সরিয়ে ফেলার জন্য অনুরোধ করেছিল পেন্টাগন, যা তার কোম্পানি প্রত্যাখ্যান করেছে।

    এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন,এ মার্কিন স্টার্টআপটি,আমেরিকার জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ অ্যানথ্রপিককে,সাপ্লাই চেন ঝুঁকি হিসেবে চিহ্নিতের আহ্বান জানিয়েছেন। এ তকমাটি সাধারণত বিদেশি শত্রুপক্ষদের জন্য ব্যবহৃত হয়।