গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology মনিটাইজেশনে বড় পরিবর্তন ইউটিউবে

    মনিটাইজেশনে বড় পরিবর্তন ইউটিউবে

    0
    271
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    মনিটাইজেশন নীতিতে বড় আপডেট আনার ঘোষণা করেছে অনলাইনে শীর্ষ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব, যেটি কার্যকর হবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম বা ওয়াইপিপি-এর আওতায়।

    এসব পরিবর্তন অনেক নতুন নির্মাতার ওপর প্রভাব ফেলবে, বিশেষ করে যারা বেশি করে এআই টুল, রিঅ্যাকশন ফরম্যাট বা ক্লিপ কম্পাইলেশন ব্যবহার করেন।ইউটিউব বলছে, এ আপডেটের মূল উদ্দেশ্য হচ্ছে নকল বা ভুয়ো ও বড় সংখ্যায় তৈরি হওয়া কনটেন্টকে ভালোভাবে শনাক্ত করা। প্ল্যাটফর্মটি স্পষ্ট করেছে, নতুন এসব নিয়ম রিঅ্যাকশন বা কম্পিলেশন ভিডিওর ওপর নিষেধাজ্ঞা নয়, বরং প্লাটফর্মটিতে থাকা মনিটাইজেশনের বিভিন্ন মানদণ্ডকে কঠোরভাবে প্রয়োগ করা।ইউটিউবের সম্পাদকীয় প্রধান রেনে রিচি বলেছেন, ইউটিউবের দীর্ঘদিনের ওয়াইপিপি নীতিতে এক ছোট আকারের আপডেট এটি, যা তাঁদের শনাক্ত করতে সাহায্য করবে কখন কোন কনটেন্ট বড় সংখ্যায় বা বারবার তৈরি করা হয়েছে।ভবিষ্যতে রিঅ্যাকশন ভিডিও বা কম্পাইলেশনের মধ্যে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু থাকতে হবে, যেমন নিজস্ব মন্তব্য,সম্পাদনা বা কনটেন্টের নতুন রূপান্তর। একইভাবে, টিউটোরিয়াল বা ব্লগ তৈরির বিভিন্ন চ্যানেলে কেবল পুরানো ক্লিপ, স্টক ভিডিও বা টেক্সট-টু-স্পিচ ভয়েসওভারের ওপর নির্ভর করতে পারবেন না নির্মাতারা।এ আপডেটের মাধ্যমে বাড়তে থাকা এআইয়ের মাধ্যমে তৈরি বিভিন্ন ভিডিওকেও টার্গেট করছে ইউটিউব। যেসব চ্যানেল মানুষের সহযোগিতা ছাড়া কেবল এআই কনটেন্টের ওপর বেশি নির্ভর করে তৈরি তারা নিজেদের মনিটাইজেশন হারাতে পারেন। অন্যদিকে,ইউটিউব মনিটাইজেশন নীতিতে এসব পরিবর্তন এমন সময়ে এল যখন অনেক ফেসলেস বা মুখবিহীন এআইনির্ভর চ্যানেলের পরিমাণ বাড়ছে, যা ভিডিওর গুণগত মানের বদলে পরিমাণকে আগ্রাধিকার দিচ্ছে বেশি।

    এসব চ্যানেল অনেক সময় সত্যিকারের প্রচেষ্টা বা সৃজনশীলতা ছাড়া পুরানো কনটেন্ট পুনরায় ব্যবহার করে।