গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যপালের মানহানি মামলার ফের শুনানি বৃহস্পতিবার

    রাজ্যপালের মানহানি মামলার ফের শুনানি বৃহস্পতিবার

    0
    123
    RAJJOPAL ER MANHANI MAMLAR FER SUNANI BRIHASPOTIBAR
    RAJJOPAL ER MANHANI MAMLAR FER SUNANI BRIHASPOTIBAR

    মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি মামলায় সংবাদমাধ্যমকে পার্টি করতে বলল হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর বিরদ্ধে মঙ্গলবার হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে।

    শুনানি মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়তে এজলাসে ছিলেন অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত, প্রাক্তন দুই এজি জযন্ত মিত্র এবং সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ও। অন্যদিকে রাজ্যপালের হয়ে মামলা লড়ছেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। রাজ্যপালের আইনজীবী আদালতে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মন্তব্যে রাজ্যপালের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যপালের সঙ্গে কি মন্তব্য করেছেন তা ভিডিও দেখা যাচ্ছে। এরপরেই সব সংবাদমাধ্যমকে মামলায় পার্টি করার নির্দেশ দেয় হাইকোর্ট। ওই মামলায় মমতা বন্দ্যেপাধ্যায় ছাড়াও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং তৃণমূলের দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনকেও যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি হবে।