গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Howrah তরুণী চিকিৎসককে মার, ধর্ষণের হুমকি, গ্রেফতার হোমগার্ড

    তরুণী চিকিৎসককে মার, ধর্ষণের হুমকি, গ্রেফতার হোমগার্ড

    0
    235
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পুলিশ অফিসার পরিচয়ে তরুণী চিকিৎসককে মার, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে উলুবেড়িয়ায় হোমগার্ডকে গ্রেফতার করেছে পুলিশ। বছর ৩৫-র অভিযুক্ত উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত হোমগার্ডের নাম শেখ বাবুলাল।
    জানা গিয়েছে শেখ বাবুলাল নামে ওই ট্রাফিক হোমগার্ড সোমবার সন্ধেয় এক আত্মীয়কে নিয়ে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাসপাতালে প্রসূতি বিভাগে গিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন অন্তত ১০-১২ জন। ওই তরুণী ট্রাফিক হোমগার্ডের আত্মীয়কে পরীক্ষার পরে হাসপাতালের রেস্ট রুমে গিয়ে বসেছিলেন। অভিযোগ সেইসময় বাবুলাল দলবল নিয়ে রেস্টরুমে ওই তরুণী চিকিৎসকের ওপর চড়াও হয়। ঘুষি, হাত মুচড়ে দেওয়ার অভিযোগ করেছেন তরুণী চিকিৎসক। তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ অভিযোগ। পরে ওয়ার্ডের নার্স এবং আয়ারা তাঁকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করেন।
    পুলিশ এলে তখন বাবুলাল নিজেকে হোমগার্ড বলে পরিচয় দেন। এরপরেই গ্রেফতার করা হয় বাবুলাল সহ ২ জনকে।