
চলতি বছর নতুন আইফোন ১৭ সিরিজের অন্তর্ভুক্ত একটি নতুন মডেল নিয়ে আসতে পারে অ্যাপল। মডেলটি সম্ভবত আইফোন ১৭ এয়ার নামে পরিচিত হবে।
ব্লুমবার্গের রিপোর্টার মার্ক গুরম্যানের মতে, এই নতুন মডেলটি বর্তমান আইফোনগুলোর তুলনায় প্রায় ২ মিলিমিটার পাতলা হবে এবং এতে থাকবে একটি বেস-লেভেল এ ১৯ চিপ এবং একটি একক লেন্স ক্যামেরা সিস্টেম। এ ছাড়া এন্ট্রি লেভেল বা সাশ্রয়ী মূল্যের আইপ্যাড নিয়ে আসতে পারে টেক জায়ান্টটি।মার্ক গুরম্যানের মতে, এই মডেলটি ভবিষ্যতের প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্র হিসেবে কাজ করবে। যেমন,অ্যাপলের ফোল্ডেবল ডিজাইন। আইফোন ১৭ এয়ার ছাড়াও নতুন আইফোন এসইতে অ্যাপলের প্রথম ইন-হাউস মোডেম ব্যবহৃত হবে, যা ২০২৫ সালের মার্চ থেকে মে মাসে লঞ্চ করা হতে পারে।অন্যদিকে, অ্যাপল তার এন্ট্রি-লেভেল আইপ্যাডেও আপডেট আনবে, যা অ্যাপল ইনটেলিজেন্সের সঙ্গে সংগতিপূর্ণ হবে।গুরম্যান জানিয়েছেন, পরবর্তী আইপ্যাড মডেলটিতে আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের এ ১৭ প্রো চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এটি অ্যাপলের লাইনআপে দ্বিতীয় আইপ্যাড হতে পারে, যাতে এই চিপসেট ব্যবহার করা হবে। কারণ, অক্টোবর ২০২৪-এ আইপ্যাড মিনি লঞ্চ-র মাধ্যমে প্রথমবারের মতো এই চিপসেট ব্যবহৃত হয়েছে।উল্লেখ্য তাইওয়ানের চিপ প্রস্তুতকারক কোম্পানি টিএসএমসি অ্যাপলের প্রধান চিপ সরবরাহকারী।
প্রথম প্রজন্মের ৩ ন্যানোমিটার এন ৩ বি টেকনোলজির কারণে উচ্চ খরচ এবং কম উৎপাদন পরিমাণের সমস্যায় পড়েছিল টিএসএমসি। তা ছাড়া, এই চিপসেটটি আগের প্রজন্মের চিপসেটের তুলনায় উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্স উন্নতি এনে দেয়নি।









