গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Hooghly উত্তরপ্রদেশে সিঙ্গুরের পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ

    উত্তরপ্রদেশে সিঙ্গুরের পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ

    0
    306
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বেলডাঙায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে উত্তরপ্রদেশে সিঙ্গুরের পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে সিঙ্গুর দেওয়ানভেরির বাসিন্দা বছর ৩২-র শেখ সইদুল্লা অনেকদিন ধরেই উত্তরপ্রদেশে রয়েছেন।
    সেখানে সোনার দোকানে কাজ করতেন। স্ত্রী, সন্তানও সেখানে থাকেন। সম্প্রতি এসআইআর শুনানিতে ডাক পান সইদুল্লার স্ত্রী। সেই কারণে তিনি ফিরে এসেছিলেন গ্রামে। ১৯ তারিখ ফেরার কথা ছিল যুবকের। তাঁর আগেই গ্রামে ফিরেছে সইদুল্লার কফিনবন্দি দেহ। পরিবারের অভিযোগ উত্তরপ্রদেশে পিটিয়ে খুন করা হয়েছে সইদুল্লাকে।
    মৃতের স্ত্রীর আরমিনা বেগমের দাবি বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে দীর্ঘদিন ধরেই বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছিল তাঁদের। এবার সুযোগ পেয়ে খুন করা হয়েছে।