গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk নাসিকে ৮০, দেশে সেঞ্চুরির পথে পেঁয়াজ 

    নাসিকে ৮০, দেশে সেঞ্চুরির পথে পেঁয়াজ 

    0
    246
    দেশে এবার পেঁয়াজ সেঞ্চুরি করতে চলেছে। ইতিমধ্যে মহারাষ্ট্রের নাসিকে পেঁয়াজের দাম ছুঁয়েছে ৮০ টাকা। দিল্লি এবং মুম্বইয়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে যথাক্রমে ৭০ এবং ৮০ টাকা দরে।
    কলকাতায় এক কেজি পেঁয়াজের দাম ৮৫ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। দিল্লি, মুম্বই ছাড়াও অন্যান্য শহরেও পেঁয়াজের দাম লাগামছাড়া বৃদ্ধি পেয়েছে। ফলে বাজারে পেঁয়াজ কিনতে গিয়ে গৃহস্থদের নাভিশ্বাস উঠেছে। এখন আমজনতার প্রশ্ন, এবার কি তাহলে সেঞ্চুরি হাঁকাবে পিঁয়াজের দাম। আকাশছোঁয়া দাম দিয়েও নিত্যপ্রয়োজনীয় পিঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। আমজনতার ভোগান্তি বাড়লেও দাম বাড়ায় হাসি ফুটেছে মহারাষ্ট্রের কৃষকদের মুখে। এহেন পরিস্থিতিতে ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন।শুক্রবারই নাসিকে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, পেঁয়াজ চাষের জন্য নাসিক খুবই গুরুত্বপূর্ণ। এখানকার চাষিদের জন্য পেঁয়াজ রপ্তানির নীতিতে অনেক বদল এনেছে কেন্দ্র। সেই সময় থেকেই ধীরে ধীরে বেড়েছে পিঁয়াজের দাম।
    নাসিকের চাষিদের মতে, প্রতি কুইন্টাল পেঁয়াজে ৬ হাজার টাকা লাভ করছেন তাঁরা। নতুন ফসল ওঠা না পর্যন্ত অগ্নিমূল্য থাকবে পিঁয়াজ, এমনটাই মত তাদের।
    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া