
রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষায় এগিয়ে, ভারত সেবাশ্রম সংঘ তেমন সেবায় এগিয়ে। ঝড়, জল, সাইক্লোন, বন্যা, প্রাকৃতিক দুর্যোগে আর কাউকে না পেলে ভারত সেবাশ্রম সংঘকে সবাই পাবেন।
এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘে গিয়ে সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবিতে আরতি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ভারত সেবাশ্রম সংঘ শুধু গঙ্গাসাগর মেলা নয়, তাদের প্রচুর ভলান্টিয়ার এখানে কাজ করে। গঙ্গাসাগরে তারা যে ভাবে কাজ করে সে জন্য ভারত সেবাশ্রম সংঘকে বিশেষভাবে ধন্যবাদ।
যে সংঘের নামের সঙ্গেই সেবা জড়িয়ে রয়েছে, তারই একাংশ নাকি সেবার কাজ করেন না। এমনই অভিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।









