
একাদশীর সকালে বাড়িতে মজুত রাখা বোমা ফেটে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল মুর্শিদাবাদের ডোমকলে। জানা গিয়েছে, মৃতা ছিদ্দাতন বিবি।
মুর্শিদাবাদের ডোমকলে ঘোড়ামাড়া পঞ্চায়েতের কাঙুরডিয়ার ঘাটপাড়ার বাসিন্দা তিনি। অন্যান্যদিনের মতোই শুক্রবার সকালে বাড়িতে যেখানে ধান মজুত করা হয়, সেখানে ধান আনতে গিয়েছিলেন তিনি। আচমকাই বিকট শব্দ! বিস্ফোরণের তীব্রতায় ছিটকে পড়েন সিদ্ধাতুন। শরীরের অধিকাংশই পুড়ে যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অভিযোগ পাওয়ামাত্রই ঘটনাস্থলে যায় পুলিশ। গ্রেফতার করা হয়েছে মৃতার স্বামী গফুর মণ্ডলকে।
মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তদন্ত শুরু করেছে পুলিশ।









