গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology অ্যামাজনের নতুন রোবট

    অ্যামাজনের নতুন রোবট

    0
    131
    ছবি : সংগৃহীত

    নতুন একটি রোবট বানিয়েছে অ্যামাজন।যেটি বিভিন্ন জিনিস ছোঁয়ার পর তা অনুভব করে ডেলিভারি প্যাকেট গোছাতে সাহায্য করবে। রোবট তৈরির ক্ষেত্রে একে অনেক বড় অগ্রগতি বলে দাবি করেছে কোম্পানিটি।প্রজেক্ট ভলকান নামে পরিচিত অ্যামাজনের এ নতুন সিস্টেমের রোবটের নাম ভলকান, যার মধ্যে রয়েছে স্পর্শের অনুভূতি। ফলে রোবটটি কোনও বস্তু ছোঁয়ার পর তা অনুভব করে সেটি নিরাপদে তুলে নিতে পারে।

    অ্যামাজন বলছে,এ রোবট ব্যবহার করে বিভিন্ন প্যাকেজ সাজাচ্ছে ও সেগুলো প্যাক করছে তারা। আর কিছু রোবটও এ কাজে সাহায্য করছে এদের। এখন তাদের কোটি কোটি পণ্যের মধ্যে তিন চতুর্থাংশ পণ্য প্যাক করছে ভলকান এবং মানুষের কাজের গতির সঙ্গে তাল মিলিয়ে কাজও করতে পারছে এটি।অ্যামাজনের রোবোটিক্স এআই বিভাগের পরিচালক অ্যারন পার্নেস বলেছেন,মানুষ কর্মীদের পাশাপাশি কাজ করছে ভলকান এবং কেবল নিজস্ব কর্মীদের দিয়ে কাজ করানোর চেয়ে এই সমন্বয়টি আরও ভালো। রোবট তৈরির ক্ষেত্রে অনেক বড় অগ্রগতি আনবে ভলকান।মার্কিন ই কমার্স জায়ান্টটি বলেছে, তাদের নতুন ধরনের রোবট তৈরির পেছনে মূল উদ্দেশ্য ছিল মানুষের কাজের সময় বাঁচানো ও তাদের নিরাপত্তা ও দক্ষতা বাড়ানো।

    রোবটের কারণে কর্মক্ষেত্রে মানুষের চাকরি হারানোয় ভয় বিষয়ে অ্যামাজন বলেছে, তাদের বিভিন্ন রোবট অনেক নতুন ধরনের কাজের সুযোগ তৈরি করেছে। যার মধ্যে রয়েছে, রোবট রক্ষণাবেক্ষণ ইঞ্জিনিয়ার ও রোবট পরিচালনার জন্য পর্যবেক্ষণ কর্মী।বলা হচ্ছে আগামী কয়েক বছরের মধ্যে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন স্থানে ভলকান রোবট চালুর পরিকল্পনা রয়েছে অ্যামাজনের।