
ইভিএমের দুটি বোতামে সেলোটেপ লাগানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সিতাইয়ে একটি বুথে। দীপক রায়ের অভিযোগ ইভিএমের বোতামে সেলোটেপ লাগিয়ে বিজেপি প্রার্থীর নাম ও প্রতীক চিহ্ন ঢেকে দিয়েছে তৃণমূল।
পরে নিজেই বুথে ঢুকে সেই সেলটেপ খুলেছেন। অভিযোগ হোকদাহ আদাবাড়ি এসএসকে প্রাথমিক বিদ্যালয়ে বুথের ইভিএমের প্রথম দুটি বোতামে সেলোটেপ লাগানো ছিল। প্রিসাইডিং অফিসার সহ ভোটকর্মীদের গাফিলতির অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। এরপর তিনি নিজেই বুথে ঢুকে ইভিএম থেকে সেলোটেপ খুলে আনেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রিসাইডিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দীপক রায়।
যদিও তৃণমূলের অভিযোগ শান্তিপূর্ণ ভোটে ঝামেলার সৃষ্টি করতেই নাটক করছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে সিতাইয়ে আরও একটি বুথের ইভিএমের বোতামে আঠা দিয়ে কাগজ সাঁটানোর অভিযোগ তুলেছেন দীপক রায়।









