
ধর্ষণে অভিযুক্তকে খুঁটিতে বেঁধে গণধোলাই দিল উত্তেজিত জনতা। দুর্গাপুরের রাঁচি কলোনিতে ঘটনার জেরে শোরগোল পড়েছে।
জানা গিয়েছে নির্যাতিতা নাবালিকার হঠাৎ পেটে ব্যাথা হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। পরীক্ষায় জানা যায় ওই ছাত্রী অন্তঃসত্ত্বা। চাপ দিতেই পাড়াতুতো মামা-র বিরুদ্ধে অভিযোগ করে ওই নাবালিকা। জানাজানি হতে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ। অভিযুক্তকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে খটিতে বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। অভিযুক্ত দুর্গাপুর পুরসভার অস্থায়ী সাফাই কর্মী। খবর পেয়ে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়দের দাবি এলাকার মহিলা, নাবালিকাদের উত্যক্ত করত অভিযুক্ত। অনেকের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর।
গণপিটুনিতে যুক্ত অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি ধষণের মামলার তদন্ত করছে পুলিশ।









