
ইউরোপীয় ইউনিয়নের অনলাইন কনটেন্ট আইন না মানায় ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া এক্স–কে ১২০ মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় ১৪০ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে। ইইউর প্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত জানায়।
এটি তাদের নতুন ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট ,ডিএসএ অনুযায়ী প্রথম বড় শাস্তি।ইইউ জানিয়েছে, এক্স অবৈধ ও ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা নেয়নি। এছাড়া নীল ব্যাজ,ব্লু চেকমার্ক প্রদর্শনের পদ্ধতিতে বিভ্রান্তি তৈরি হয়েছে, বিজ্ঞাপনের তথ্যভান্ডার পরিষ্কার নয় এবং গবেষকদের জন্য প্রয়োজনীয় তথ্যও প্রতিষ্ঠানটি সরবরাহ করেনি। এসবই আইন লঙ্ঘনের অন্তর্ভুক্ত।টিকটকও একই আইনের আওতায় তদন্তের মুখে পড়ে। তবে কিছু পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়ায় তারা জরিমানা এড়িয়েছে।ইইউর প্রযুক্তি প্রধান হেনা ভিরক্কুনেন বলেছেন, শাস্তির উদ্দেশ্য সেন্সরশিপ নয়, বরং অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা।
তার ভাষায়, আইন মানলে কোনো জরিমানা নেই—ব্যাপারটা খুব সহজ। তিনি আরও জানান, অন্য প্রতিষ্ঠানগুলোর তদন্তের রায় ভবিষ্যতে আরও দ্রুত দেওয়া হবে।উল্লেখ্য,মেটা, টিকটক এবং চীনা প্ল্যাটফর্ম টেমু–র বিরুদ্ধেও ডিএসএ লঙ্ঘনের অভিযোগ রয়েছে।









