গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North Dinajpur ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন, সিবিআই চায় পরিবার

    ইসলামপুরে তৃণমূল নেতাকে গুলি করে খুন, সিবিআই চায় পরিবার

    0
    1459
    ISLAMPUR GUNSHOT TMC LEADER  CBI CHAY PORIBAR
    ISLAMPUR GUNSHOT TMC LEADER CBI CHAY PORIBAR
    ইসলামপুরে গুলি করে তৃণমূল নেতা খুনে সিবিআই তদন্তের দাবি তুলেছেন তৃণমূল নেতার পরিবার।
    ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বাপি রায়কে। এমনটাই দাবি পরিবারের। রাতে ধাবায় কেন পঞ্চায়েতের টেন্ডার নিয়ে বৈঠক ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের স্ত্রী। স্থানীয় সূত্রে খবর ২ তৃণমূল নেতাকে ৯-১০ জন ঘিরে ধরে গুলি চালায়। এমনকি পুরো অপারেশনের পর হেঁটে সেখান থেকে পালায় দুষ্কৃতীরা। এমনটাই দাবি স্থানীয়দের। ধাবায় বাপির সঙ্গেই ছিলেন আরেক তৃণমূল নেতা মহম্মদ সাজ্জাদ। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রবিবার বিকেলে বাপির দেহ নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।