গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Alipurduar উত্তরবঙ্গে ২ আসনই সবুজ, প্রথমবার দখলে মাদারিহাট

    উত্তরবঙ্গে ২ আসনই সবুজ, প্রথমবার দখলে মাদারিহাট

    0
    10188
    UTTAR BANGE 2 ASON E SABUJ
    UTTAR BANGE 2 ASON E SABUJ

    প্রথমবার মাদারিহাট বিধানসভা আসন দখলে নিল তৃণমূল। ১৯৯৮-এ তৃণমূল গঠন হওয়ার পর কোনওদিনই মাদারিহাট আসন জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। আগে আরএসপি-র দখলে থাকলেও ২০১৬-য় প্রথমবার মাদারিহাট আসনটি দখলে নেয় বিজেপি।

    জয় পান মনোজ টিগ্গা। আলিপুরদুয়ার থেকে সাংসদ হওয়ার পর মনোজ টিগ্গার ছেড়ে যাও বিজেপির জেতা আসনে রাহুল লোহারকে ৩০ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। জয়ের পর জয়প্রকাশ টোপ্পো বলেছেন এই আসনটা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিলেন। কারণ তিনি চা বাগানের মানুষের জন্য কাজ করেছে। মনোজ টিগ্গা চা বাগানের মানুষকে উপেক্ষিত করে রেখেছিলেন, তার ফল পেয়েছেন। উত্তরবঙ্গের আরেকটি আসন সিতাইও ধরে রেখেছে তৃণমূল।

    জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায় বিজেপি প্রার্থী দীপক কুমারকে ১ লাখ ৩০ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডারকেই জয়ের কারণ হিসেবে দেখছেন সঙ্গীতা রায়। তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মা-বোনেরা তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব